২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহ শহর থেকে একটি রিভলবার ও গুলিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 12:10 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ময়মনসিংহ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ শহর থেকে একটি রিভলবার ও গুলিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার দুপুরে শহরের ধোপাখলা এলাকার জোড়াপুকুরে একটি বাসা থেকে দুই জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর দুই নম্বর কোম্পানি কমান্ডার মেজর ইফতেখার। গ্রেপ্তারকৃতরা হলেন- শাহ সৈয়দ জামান (২৮) এবং মো. হাবিব (৫৫)। তাদের থানার হস্তান্তরের আগে সাংবাদিকের সামনে আনা হয়। মেজর ইফতেখার সাংবাদিদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামানের বাসা থেকে একটি বিদেশি কোল্ড রিভলবার (ইউএসএ) এবং একশ রাউন্ড গুলি বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জামান র‌্যাবকে জানিয়েছেন, গুলিসহ অস্ত্রটি বিক্রির জন্য হাবিবকে টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছিলো। হাবিব একজন অস্ত্র কেনাবেচার দালাল বলেও জানান মেজর ইফতেখার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৪৫ ঘ.