২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে এক বাড়িতে স্বর্ণালঙ্কার লুট

শরীয়তপুর সদর উপজেলায় একটি বাড়ি থেকে ডাকাতরা ৫০ ভরি স্বর্ণালংঙ্কার লুট করে নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 10:16 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

শরীয়তপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর সদর উপজেলায় একটি বাড়ি থেকে ডাকাতরা ৫০ ভরি স্বর্ণালংঙ্কার লুট করে নিয়ে গেছে। সোমবার প্রথম প্রহরে উপজেলার দক্ষিণ মধ্যপাড়া গ্রামের হরিদাস সাহার বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। হরিদাস সাহার পুত্রবধূ নিধি সাহা সাংবাদিকদের জানান, রাত ২টার দিকে ১৪/১৫ জনের সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর তারা প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এ সময় নগদ ৬০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল নিয়ে যায় ডাকাত দল। যাওয়ার সময় তারা এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পালং থানার ওসি মো. রবিউল আলম সাংবাদিকদের জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬১৩ ঘ.