২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়ে গেছে ৮ বসতঘর

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাধীন গোমদণ্ডী গ্রামে আগুনে ৮টি বসতঘর পুড়ে গেছে বলে জানিয়েছে দমকল বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাধীন গোমদণ্ডী গ্রামে আগুনে ৮টি বসতঘর পুড়ে গেছে বলে জানিয়েছে দমকল বাহিনী। রোববার বিকালে রান্নার চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর কর্মীরা। আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল পৌনে ৫টার দিকে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পাশাপাশি অবস্থিত ৮টি কাঁচা বসতঘর পুড়ে যায়। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কালুরঘাট দমকল স্টেশনের একটি দল সোয়া ৬টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২১৪৫ ঘ.