ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহায় বেশি টাকা স্থানান্তরে সহায়তা দেবে পুলিশ।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, কোন ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বেশি টাকা স্থানান্তরে পুলিশের সহায়তা চাইলে তা দেওয়া হবে। সেক্ষেত্রে সহায়তা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব গাড়ির ব্যবস্থা করতে হবে।
সহায়তা প্রত্যাশীদের ৯৬৬৫৪০৭, ৮৬১৬৫৫৩, ৮৬১৪৩০০, ০১৭১৩-৩৯৮৩১১, ০১১৯১-০০১১২২ ও ৯৯৯ (ডিএমপি) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৬৫১ ঘ.
bdnews24