২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিরিট পানে দুই ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় স্পিরিট পান করে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 09:52 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঝিনাইদহ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় স্পিরিট পান করে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার অনুপমপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আজিজুল ইসলাম (৪৫) ও মিনারুল ইসলাম (৪০)। কালীগঞ্জ থানার ওসি কামরুজ্জামান জানান, শুক্রবার রাতে কালীগঞ্জ শহরের একটি হোমিও দোকান থেকে আজিজুল ও মিনারুল স্পিরিট কিনে পান করার পর অসুস্থ হয়ে পড়ে। মিনারুল শনিবার বাড়িতেই মারা যায়। আজিজুলকে মুমূর্ষু অবস্থায় যশোর হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে তার মৃত্যু হয়। তাদের সঙ্গে স্পিরিট পান করে আরো দুজন অসুস্থ হয় বলে জানায় পুলিশ। তাদের পরিচয় পাওয়া যায়নি। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের চিকিৎসক তৌফিক ইলাহী বলেন, আজিজুল অ্যালকোহলের বিষক্রিয়ায় আক্রান্ত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৫৪৯ ঘ.