হবিগঞ্জ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৪৯ হাজার জাল টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে জুরু মিয়াকে (২৮) আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বেলুয়া গ্রামের নুর মিয়ার ছেলে।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিনুল হক জানান, দুই পুলিশ কর্মকর্তা ক্রেতা সেজে জুরু মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪৯টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় জুরুর সহযোগী একই এলাকার মোবারক মিয়া পালিয়ে যায়।
জুরুর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জানান ইয়াছিনুল।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৩৩ ঘ.
bdnews24