২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে পাহাড় ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাঙামাটির তবলছড়ি এলাকায় পাহাড় ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 04:40 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

রাঙামাটি, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির তবলছড়ি এলাকায় পাহাড় ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হন একজন। শনিবার বিকাল ৫টায় শহরের ধনমিয়া সড়কে সংস্কার কাজের সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় মুষলধারে বৃষ্টি হচ্ছিলো বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. ইসমাইল আলম (২৪) শহরের এডিসি কলোনি এলাকায় মফজল আলমের ছেলে। আহত মো. সানাউল্লাকে (২৬) রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি সাইফুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে বৃষ্টির মধ্যে কয়েকজন নির্মাণ শ্রমিক নমিয়া সড়কে দেওয়ালের কাজ করছিলো। হঠাৎ পাহাড় ধসে পড়লে মাটি চাপা পড়ে ইসমাইল আলম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে আরো শ্রমিক মাটিচাপা পড়েছে কি না তা দেখতে দমকল ও পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানান ওসি। আহতকে দেখতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান হাসপাতালে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৩৭ ঘ.