ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু তহবিলের অর্থ ব্যয়ের ক্ষেত্রে দুর্নীতি ঠেকাতে একাধিক মন্ত্রণালয়, এনজিও ও গণমাধ্যমের সমন্বয়ে একটি কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে অ্যাকশন এইড।
রাজধানীতে শনিবার এক আলোচনা সভায় এ প্রস্তাব উত্থাপন করে সরকার এ ক্ষেত্রে পদক্ষেপ নেবে কি না তা নিয়ে সংশয়ও প্রকাশ করেন অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।
তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ ঠেকানো একটি সমন্বিত কাজ। এটি কোনো একক মন্ত্রণালয়ের কাজ নয়। এ জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়, খাদ্য, কৃষি মন্ত্রণালয়, এনজিও, সিভিল সোসাইটি ও মিডিয়ার সমন্বয়ে একটা কমিশন গঠন করা যেতে পারে।"
সরকারের 'সদিচ্ছা' নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, "বাংলাদেশে তো কোনো পরিকল্পনাই গণতান্ত্রিক ভাবে হয় না। সেখানে সরকার এ ধরনের পদক্ষেপ নেবে কি না এ বিষয়ে প্রশ্ন রয়েছে।"
জাতীয় প্রেস ক্লাবে ইক্যুইটি এ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্র"প বাংলাদেশ (ইক্যুইটিবিডি) আয়োজিত 'জলবায়ু তহবিলের গণতান্ত্রিক মালিকানা এবং সামাজিক জবাবদিহিতা' শিরোনামের আলোচনা সভায় কথা বলছিলেন ফারাহ কবির।
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন, "বাংলাদেশ সরকার ইতিমধ্যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্রাটেজিক অ্যাকশন প্ল্যান এবং নিজস্ব ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে। এছাড়া ৫ বছর মেয়াদি একটি পরিকল্পনাও সরকার করেছে।"
এ ঝুঁকি মোকাবেলায় ২০২০ সালের মধ্যে প্রায় ১০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে উন্নত দেশগুলো।
ঝুঁকি মোকাবেলায় উন্নত দেশগুলোর কাছ থেকে বাংলাদেশ পেয়েছে ১১০ দশমিক দুই মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্র"তি। এর মধ্যে ডেনমার্ক এক দশমিক ছয় মিলিয়ন ডলার, ইউরোপীয় ইউনিয়ন ১০ দশমিক ৪ মিলিয়ন ডলার, সুইডেন ১১ দশমিক ৫ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৮৬ দশমিক সাত মিলিয়ন ডলার দেওয়ার কথা।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অক্সফামের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর প্রাইস জন, সংসদ সদস্য সোহরাব আলি সানা এবং সংসদ সদস্য এম এ জব্বার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/১৮১৭ ঘ.
bdnews24