চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুলশী এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে খুলশীর দুই নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক কাউছারের (২০) বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. ইউছুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্মাণাধীন একটি ভবনের ছয় তলায় কাজ করার সময় অসর্তকতাবশত পড়ে যায় কাউছার।
দ্রুত কাউছারকে চমেক আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নির্মাণাধীণ ভবনটি আবাসন প্রতিষ্ঠান এএনজেড প্রপার্টিজ লিমিটেডের মালিকানাধীন বলে জানান ইউছুফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএম/আরএ/১৭৪০ ঘ.
bdnews24