২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ালন্দে তরুণীর লাশ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুর্গম চর থেকে এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 08:27 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

রাজবাড়ী, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুর্গম চর থেকে এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধা করেছে পুলিশ। শুক্রবার উজাননগর চর কর্নেশনার একটি খালে লাশটি পাওয়া যায়। মৃতের বয়স আনুমানিক ২০ বছর। গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল কাদের সাংবাদিকদের জানান, চর কর্নেশনার আংকের শেখের পাড়ার খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ওসি জানান, তরুণীর গায়ের রং শ্যামলা। পরনে লাল রঙয়ের পেটিকোট ও কামিজ ছিলো। ওই তরুণীর মৃত্যুর কারণ পুলিশ জানাতে পারেনি। ময়না তদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৪২১ ঘ.