২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৎ ভাইয়ের হাতে খুন

মাদারীপুরের শিবচরে সৎ ভাইয়ের অস্ত্রাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 06:17 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

মাদারীপুর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচরে সৎ ভাইয়ের অস্ত্রাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বাঁশকান্দি এলাকায় শুক্রবার প্রথম প্রহরে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইব্রাহিম মোল্লা (২৮)। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক কলহের জের ধরে ইব্রাহিমকে তার সৎ ভাই রাজীব মোল্লা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১০ ঘ.