২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকনৃত্য নিয়ে সার্ক সিম্পোজিয়াম

সার্ক অঞ্চলের লোকনৃত্য সংরক্ষণ, অনুশীলন ও জনপ্রিয় করতে ঢাকায় চার দিনব্যাপী সিম্পোজিয়াম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 10:51 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ক অঞ্চলের লোকনৃত্য সংরক্ষণ, অনুশীলন ও জনপ্রিয় করতে ঢাকায় চার দিনব্যাপী সিম্পোজিয়াম অনুষ্ঠিত হতে যাচ্ছে। শ্রীলঙ্কার সার্ক কালচারাল সেন্টার আগামী ২২ থেকে ২৫ অক্টোবর শিল্পকলা একাডেমিতে 'ফোক ড্যান্সেস ইন দ্য সার্ক রিজিওন' শিরোনামে এ সিম্পোজিয়াম আয়োজন করবে। বৃহস্পতিবার সচিবালয়ের তথ্য অধিদফতরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম এ তথ্য জানান। তিনি বলেন, অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান ও নেপাল অং নেবে। অংশগ্রহণকারী প্রতিটি দেশের সাত জন করে প্রতিনিধি থাকবেন। তবে নেপাল থেকে পাঁচ জন ও বাংলাদেশের ২০ জন অংশ নিচ্ছে। আসন্ন সার্ক সম্মেলন নিয়ে ব্যস্ততার কারণে মালদ্বীপ এ সিম্পোজিয়ামে অংশ নিচ্ছে না এবং আফগানিস্তান সাড়া দেয়নি বলে জানান সংস্কৃতি সচিব। চার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে কর্মশালা এবং শোভাযাত্রা থাকবে। এছাড়া ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় সদস্য দেশের শিল্পীরা লোকনৃত্য পরিবেশনের সুযোগ পাবেন। যা আমন্ত্রিত ব্যক্তি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৬৪৪ ঘ.