২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন নতুন ১০ বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন নতুন নিয়োগ পাওয়া ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 06:09 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন নতুন নিয়োগ পাওয়া ১০ জন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই নতুন বিচারকদের শপথ পড়ান। চলতি মাসে দুই দফায় এই দশ জনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। 'অতিরিক্ত বিচারপতি' হিসাবে আগামী দুই বছর তাদের নিয়োগ কার্যকর থাকবে। এদের মধ্যে মোহাম্মদ উল্লাহ, মো. মজিবুর রহমান মিয়া ও মোস্তফা জামান ইসলাম, এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদার, কে এম কামরুল কাদের রিপন, মুহাম্মদ খুরশিদ আলম সরকার নিয়োগ পান গত চার অক্টোবর। আর এ কে এম শহীদুল হক ও আবু তাহের মো. সাইফুর রহমান, সহিদুল করিম এবং মো. জাহাংগীর হোসেনের নিয়োগের আদেশ হয় বুধবার। এই দশ জনকে নিয়ে সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৯৮ জনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১২০১ ঘ.