২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত

বঙ্গোপসাগরে গভীর নিুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 06:12 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে গভীর নিুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার রাত ৯টায় আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গভীর নিুচাপটি দুর্বল হয়ে উত্তরপূর্ব দিকে সরে রাত ৯টায় কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম করে। ওই সময় স্থল নিুচাপ হিসেবে এটি বাংলাদেশ ও মিয়ানমারের ওপর অবস্থান করছিলো। বুলেটিনে বলা হয়, এটি স্থলভাগের ওপর আরো উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে। নিুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরগুলো এবং বাংলাদেশে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। সাগর মাঝারি ধরনের উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছধরা নৌকা ও ট্রলারকে পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিুচাপে পরিণত হওয়ায় ঘূর্ণিঝড়ের শঙ্কা থেকে সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/০০০৭ ঘ.