সিরাজগঞ্জ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহরে পাগলা কুকুরের কামড়ে পুলিশের এক কনস্টেবলসহ ১৭ জন আহত হয়েছে। পরে জনতা কুকুরটি মেরে ফেলে।
মঙ্গলবার রাত ও বুধবার সকালে শহরের বিভিন্ন মহল্লায় একটি পাগলা কুকুর ১৭ জনকে কামড়ায় বলে আহতরা জানিয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেÑ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির কনস্টেবল আসাদুজ্জামান, পৌর কর্মচারী নবীন (৭৫), শহরের হরিজন কলোনির বীনা রানী (৪২) ও তার ছেলে ডলার (২২), আব্দুর রহমান (১৭), হাসনা বেগম (৫৫), মহসিন হাসান চৌধুরী (৪৫) প্রমুখ।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ফয়সাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির হাবিলদার শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ফাঁড়ির সামনে কনস্টেবল আসাদুজ্জামানকে পাগলা কুকুরটি কামড়ায়।
গোসালা রোডে হরিজন কলোনির দিলিপ জানান, বুধবার ভোরে একটি পাগলা কুকুর তার স্ত্রী বিনা রানী ও ছেলে ডলারকে কামড়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৫০ ঘ.
bdnews24