মাদারীপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের সদর উপজেলায় দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ বাহেরান্দ্রী গ্রামে মোড়ল ও শেখ বংশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এলাকার ছালাম মোড়ল ও এরফান শেখ-এর সমর্থকদের মধ্যে সকালে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় ছয়টি হাত বোমার বিস্ফোরণ ঘটে।
সংঘর্ষে দুই পক্ষের ১০ জন আহত হয়।
মাদারীপুর সদর থানার ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ৩২ রাউণ্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪২৬ ঘ.
bdnews24