২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে ন্যাড়া করে শশুর-দেবর শ্রীঘরে

কমলগঞ্জে মারধরের পর জোর করে গৃহবধূকে ন্যাড়া করে দেওয়ার অভিযোগে শ্বশুর ও এক দেবরকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

মৌলভীবাজার, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলগঞ্জে মারধরের পর জোর করে গৃহবধূকে ন্যাড়া করে দেওয়ার অভিযোগে শ্বশুর ও এক দেবরকে গ্রেপ্তার করা হয়েছে। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাল্লারপার গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- গৃহবধূর শ্বশুর মতলিব মিয়া (৫৫) ও দেবর ইসলাম মিয়া (২২)। রোববার সকালে 'চরিত্রহীন' আখ্যা দিয়ে গৃহবধূ জোবেদা আক্তারকে শ্বশুর-শাশুড়ি ও তিন দেবর মিলে মারধরের পর চুল কেটে দেয়। পরে গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেন। বর্তমানে জোবেদা কমলগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, তার স্বামী জামাল মিয়া মধ্যপ্রাচ্যে থাকেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭৩৬ ঘ.