২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ ভুয়া চিকিৎসককে জরিমানা

ভুয়া এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে রোগী দেখায় চট্টগ্রামে এক দম্পতিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 06:14 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে রোগী দেখায় চট্টগ্রামে এক দম্পতিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন- উজ্জ্বল কান্তি দেব ও চিত্রা সরকার। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী অলির নেতৃত্বে সোমবার রাত সোয়া ৯টার দিকে নগরীর গোল পাহাড় মোড় এলাকায় পরিচালিত অভিযানে তাদের এ জরিমানা করা হয়। 'চিকিৎসক' পদবি ব্যবহার বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকায় চেম্বর খুলে রোগী দেখতেন তারা। ফজলে এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ দম্পতি ফিজিওথেরাপিস্ট। তাদের কোনো ধরনের বৈধ সনদপত্র নেই। ভুয়া এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে রোগী দেখে আসছিলেন তারা।" "ডাক্তার হিসেবে তাদের কোনো নিবন্ধন নম্বরও নেই।" তিনি জানান, বৈধ সনদ না থাকায় আইন অনুসারে তাদের প্রত্যেককে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/পিডি/০০১০ ঘ.