বাগেরহাট, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার শিশুটির নানি বাদী হয়ে মামলা করার পর পুলিশ আসামি শহীদুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে।
পরে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মেয়েটির নানি সাংবাদিকদের জানান, তিনি বাড়িতে না থাকার সুযোগে গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে মংলা পৌরসভার শেলাবুনিয়া গ্রামের বাড়ি থেকে প্রতিবেশী শহীদুল ইসলাম তার নাতিকে পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে।
রোববার রাতে তিনি বাড়ি ফিরলে তাকে সে ঘটনাটি বলে।
মংলা থানার ওসি নিখিল চন্দ্র ম-ল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদুল ইসলামকে গ্রেপ্তার এবং মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৩ ঘ.
bdnews24