ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাই উপজেলার চিনকি আস্ত¬ানা থেকে কুমিল¬ার লাকসাম পর্যন্ত¬ ৭২ কিলোমিটার রেলপথকে দুই লাইনে (ডাবল ট্র্যাক) উন্নীত করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
সোমবার রেলভবনে ওই প্রকল্পের নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠান বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ সিআরএম'র সঙ্গে রেলওয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী বলেন, ২০১৪ সালের মার্চ নাগাদ এ প্রকল্প শেষ হবে।
মন্ত্রী বলেন, এ প্রকল্পে ব্যয় হবে ১৩শ ২১ কোটি টাকা। জাপান সরকার সহজ শর্তে এ অর্থ সহায়তা দিচ্ছে।
"প্রকল্পের আওতায় ৭২ কিলোমিটার রেলপথ উন্নয়নের মধ্যে চিনকি আস্ত¬ানা থেকে লাকসাম পর্যন্ত ৬৩ কিলোমিটার মূল রেলপথে ডাবল লাইনের পাশাপাশি ১২ কিলোমিটার লুপ লাইন স্থাপন করা হবে।"
ঢাকা-চট্টগ্রাম করিডোর দেশের অর্থনীতির প্রধান করিডোর মন্তব্য করে মন্ত্রী বলেন, বন্দরনগরীর সাথে বাণিজ্যিক পণ্য এবং যাত্রী পরিবহণে সক্ষমতা বাড়াতে সরকার এ রেল করিডোরকে ডাবল ট্র্যাকে উন্নীত করার কাজ হাতে নিয়েছে।
চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে রেলওয়ের পণ্য পরিবহনের জন্য অধিক সংখ্যক ট্যাংক ওয়াগন, কন্টেইনার ওয়াগন এবং ফ্লাট ওয়াগন সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।
গত ডিসেম্বরে এ প্রকল্পের দরপত্র প্রক্রিয়া শেষ হয়।
আবুল হোসেন বলেন, "প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের সেকশনাল ক্যাপাসিটি বৃদ্ধি পাবে। অবাধে ওই রেলপথে মালবাহী ও যাত্রিবাহী ট্রেন চলাচল করতে পারবে। সিঙ্গেল লাইনের কারণে অনেক সময় জরুরি পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলেও অন্য লাইনে ট্রেন চলাচল করতে পারবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/পিডি/২০৫৯ ঘ.
bdnews24