২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন আটকা

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ডুবোচরে আটকা পড়েছে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

মাদারীপুর/মুন্সীগঞ্জ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ডুবোচরে আটকা পড়েছে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। সোমবার বিকালে ১৩টি যানবাহন ও চার শতাধিক যাত্রী নিয়ে হাজরা টার্নিং পয়েন্টে ফেরিটি আটকা পড়ে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার কাওড়াকান্দি ঘাট ব্যবস্থাপক এমএ বাতেন এ তথ্য জানান। তিনি বলেন, ফেরিটির ধারণ ক্ষমতা ৩০-৩৫টি গাড়ি। কিন্তু নদীতে পানি না থাকায় অর্ধেকের চেয়ে কম যানবাহন নিয়ে পাড়ি দেওয়া হচ্ছে। তারপরও ডুবোচরে আটকে গেছে ফেরিটি। বাতেন আরো জানান, মাওয়া ঘাট থেকে উদ্ধারকারী জাহাজ 'আইটি ৩৯৭' হাজরা পয়েন্টে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০৫১ ঘ.