গাইবান্ধা, অক্টোবর ১৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
উপজেলার ধাপেরহাট বাসস্টতান্ডে রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ হারুন-অর-রশিদ (৩০) রংপুর উপজেলার পীরগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
সাদুল্লাপুর থানার ওসি আব্দুল জলিল সরকার সাংবাদিকদের জানান, রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী আকিজ বিড়ি ফ্যাক্টরির একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই হারুনের মৃত্যু হয়।
পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬৫৬ ঘ.
bdnews24