২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ট্রাকচাপায় কলেজছাত্র্র নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকচাপায় কলেজ ছাত্র নিহতের ঘটনায় রোববার সকালে প্রায় একঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

গোপালগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকচাপায় কলেজ ছাত্র নিহতের ঘটনায় রোববার সকালে প্রায় একঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। মাজড়া এলাকায় ট্রাকচাপায় নিহত হন কাশিয়ানী এমএ খালেক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র হায়দার হোসেন (২০)। তিনি মাজরা গ্রামের মানিক মোল্লার ছেলে। কাশিয়ানী থানার ওসি সৈয়দ মান্নান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে হায়দারকে একটি ট্রাক ধাক্কা দিলে মারাত্মক আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সকাল সাড়ে ৭টার দিকে সড়কে অবরোধ দেয়। সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল ৯টায় হায়দারের মৃত্যু হয়, পুলিশ কর্মকর্তা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮১৫ ঘ.