চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় আটক জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে পুলিশের উপর হামলার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শনিবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিমের একটি আদালত এ আদেশ দেয়।
পাঁচলাইশ থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ সেপ্টেম্বর নগরীর মুরাদপুরে পুলিশের উপর জামায়াত ও শিবিরের হামলার মামলায় আদালতের আদেশে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওই হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মহানগর জামায়াত আমির সংসদ সদস্য শামসুল ইসলাম ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ জামায়াত ও শিবিরের ৯৫ জনের নাম উল্লেখ করে তিন হাজার জনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করে।
বৃহস্পতিবার ঢাকায় আটক শাহজাহান চৌধুরী বর্তমান ঢাকা কারাগারে আটক আছেন। পরবর্তীতে কোনো এক সুবিধামতো সময়ে তাকে চট্টগ্রাম আনা হবে বলে ওসি ইসমাইল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/জিএনএ/২৩২৮ ঘ.
bdnews24