২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের সাংবাদিক নির্যাতন নিয়ে বিস্মিত বেনজির

পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনা কেন ঘটে তা বুঝে উঠতে পারছেন না ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রধান বেনজির আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 05:30 PM

Updated : 07 Jul 2022, 08:59 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনা কেন ঘটে তা বুঝে উঠতে পারছেন না ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রধান বেনজির আহমেদ।

শনিবার তিনি বলেন, "আমি প্রায় পত্রিকায় দেখতে পাই পুলিশ কর্তৃক সাংবাদিক নির্যাতিত হচ্ছে। বিষয়টি আমার কাছে বোধগম্য হচ্ছে না।"

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস সেন্টারের নতুন ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

একজন পেশাদার সাংবাদিককে চুক্তি ভিত্তিক মহানগর মিডিয়া সেন্টারে নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা ডিএমপির রয়েছে বলে জানান কমিশনার।

সাংবাদিক অপরাধী ও অপরাধ সম্পর্কে লেখেন আর পুলিশ অপরাধীদের ধরেন- এ মন্তব্য করে ডিএমপি-প্রধান বলেন, "সুতরাং সাংবাদিক কেন পুলিশ কর্তৃক নিযার্তিত হবে। তারা তো একে অপরের বন্ধু হওয়ার কথা।"

বেনজির বলেন, "উন্নত বিশ্বের মতো ঢাকা মহানগর পুলিশও চেষ্টা করছে যত দ্রুত সম্ভব খবর সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে বিভিন্ন খবর পৌঁছে দেওয়া।"

অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২৪৪ ঘ.