২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় এক পরিবারের ৫ জনের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

লক্ষ্মীপুর/চাঁদপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কের গাছিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহিনুর বেগম (৩০), তার মেয়ে শামিমা আক্তার (১২), ছেলে শান্ত (২), খালা মনোয়ারা বেগম (৪৮) ও শাশুড়ি আঞ্জুমানারা বেগম (৫২)। এরা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের হাসমত উল্লা বেপারী বাড়ির বাসিন্দা। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রায়পুর থানার ওসি রতনকৃষ্ণ নাথ বলেন, সন্ধ্যা ৬টার দিকে ফরিদগঞ্জ থেকে চট্টগ্রামগামী এক যাত্রীবাহী বাস বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিন অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরো দু'জনের। বাস ও অটোরিকশা থানায় আনা হয়েছে। চালকরা পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.