২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কীর্তনখোলার ভাঙন রোধের দাবিতে বরিশালে মানববন্ধন

কীর্তনখোলা নদীর ভাঙন রোধে পদক্ষেপ চেয়ে বরিশালে মানববন্ধন করেছে গ্রামবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 11:53 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

বরিশাল, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কীর্তনখোলা নদীর ভাঙন রোধে পদক্ষেপ চেয়ে বরিশালে মানববন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানী গ্রামের অধিবাসীরা নগরীর উপকণ্ঠ বেলতলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা বলেন, গত তিন বছরে কীর্তনখোলার ভাঙনে চরবাড়িয়া ইউনিয়নের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কয়েকশ' ঘড়-বাড়ি বিলীন হয়ে গেছে। এতে এলাকার কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। মানববন্ধনে অংশ নেওয়াদের মধ্যে ছিলেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হালিম গাজী, ইউনিয়ন পরিষদ সদস্য শাহ আলম, মাসুম সিকদার, সেলিম মোল্লা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৭৪৬ ঘ.