২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ট্রাকচাপায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 10:12 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

দিনাজপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ট্রাকচাপায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। নবাবগঞ্জ থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার তালপুকুরে কয়লা বোঝাই ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দিপু (৩৮) ও জোয়ার্দার (৩৪) নামে দুই যুবক মারা যান। তাদের বাড়ি রংপুর সদরে। এ ছাড়া দিনাজপুর সরকারি কলেজ মোড়ে বেলা ১১টার দিকে অপর এক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত হন। কোতয়ালি থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, অটোরিকশাটির সঙ্গে বালু ভর্তি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নান (৩৫) ঘটনাস্থলেই মারা যান। পরে বিক্ষুদ্ধ জনতা দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৬১১ ঘ.