২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় যুবককে জবাই

চুয়াডাঙ্গার সদর উপজেলায় এক যুবককে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 06:44 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

চুয়াডাঙ্গা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার সদর উপজেলায় এক যুবককে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দলকা-লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত শাহাদত (২৮) আলমডাঙ্গা থানার রুইতনপুর গ্রামের শুকুর আলীর ছেলে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মুন্সী আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহাদতকে জবাই করে বিলের পাশের একটি ফাঁকা মাঠে লাশ ফেলে যায় অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা। গ্রামবাসীর কাছে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে থানায় আনে পুলিশ। ওসি জানান, লাশের মস্তক ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সকালে ময়না তদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দামুড়হুদা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউল জানান, নিহত শাহাদত কী করতেস, তা এখনো জানা যায়নি। তিনি কোনো সন্ত্রাসী বাহিনীর সদস্য ছিলেন কিনা তা-ও আপাতত বলা যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৩১ ঘ.