২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই চীনা নাগরিকসহ আটক তিন

াজধানীর তেজগাঁও নিউ এয়ারপোর্ট রোড এলাকা থেকে প্রায় ১৭শ ক্যান বিয়ারসহ দুই চীনা নাগরিককে আটক করেছে র‌্যাব। এ সময় এক বাংলাদেশিকেও আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও নিউ এয়ারপোর্ট রোড এলাকা থেকে প্রায় ১৭শ ক্যান বিয়ারসহ দুই চীনা নাগরিককে আটক করেছে র‌্যাব। এ সময় এক বাংলাদেশিকেও আটক করা হয়। এরা হলেন- জিয়াবিন (৪৫), জু (৪১) ও বাংলাদেশি নাগরিক জাকির হোসেন (৩৫)। বৃহস্পতিবার বিকালে ওই রোডের শাহীনবাগ গলি থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব-২ এর উপ-পরিচালক বিজয় দেবাশীষ নারায়ন পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন। তিনি বলেন, "ওই সময় তারা একটি মাইক্রোবাসে করে সাভার থেকে আসছিলো। চীনা নাগরিকরা সাভারের ইপিজেড এ কর্মরত বলে জানা যায়।" তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১৪৫ ঘ.