২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার অর্ন্তবর্তীকালীন পরিষদকে বাংলাদেশের স্বীকৃতি

লিবিয়ার জাতীয় অর্ন্তর্বতীকালীন পরিষদকে দেশটির একমাত্র বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার জাতীয় অর্ন্তবর্তীকালীন পরিষদকে দেশটির একমাত্র বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে লিবিয়ার প্রতিনিধি হিসেবে দেশটির জাতীয় অর্ন্তর্বতীকালীন পরিষদকে (ন্যাশনাল ট্রাঞ্জিশনাল কাউন্সিল-এনটিসি) স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দেয় বাংলাদেশ। গত ১৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে এ সংক্রান্ত এ ভোট হয়। চলতি বছরের ফেব্র"য়ারির মাঝামাঝি লিবিয়ার চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের এক পর্যায়ে সামরিক ও বেসামরিক প্রশাসনের একাংশ বিদ্রোহ করে গাদ্দাফির বিরুদ্ধে অবস্থান নেয়। গাদ্দাফিবিরোধী লড়াই চালানোর উদ্দেশ্যে তারা ন্যাশনাল ট্রাঞ্জিশনাল কাউন্সিল গঠন করে। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি দেশ গাদ্দাফির সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। পরবর্তীতে ন্যাটো বাহিনী সে অভিযানের দায়িত্ব নেয়। ন্যাটোর সহায়তায় অগাস্টের শেষদিকে রাজধানী ত্রিপোলি দখলে নেয় এনটিসি'র সদস্যরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সংঘর্ষের অবসানকে স্বাগত জানানোর পাশাপাশি জনগণের আকাক্সক্ষার প্রতিফলনে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার পরিবর্তনকে সমর্থন করে বাংলাদেশ। "লিবিয়ার জনগণই লিবিয়ার ভবিষ্যৎ ঠিক করবে।" লিবিয়ার পুনর্গঠন প্রক্রিয়ায় সীমান্ত নিরাপত্তা, লিবিয়ার জনগণের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং সব পক্ষের অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেছে বাংলাদেশ। বিজ্ঞপ্তি বলা হয়, লিবিয়ার জনগণের উন্নত ভবিষ্যতের জন্য লিবিয়ার পুনর্গঠনে সহায়তার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। ত্রিপোলির বাংলাদেশ মিশন থেকে পাঠানো তথ্যসহ সব ধরনের তথ্যে দেখা গেছে, লিবিয়ায় বাংলাদেশি নাগরিকরা এখন নিরাপদে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২১৩১ ঘ.