২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলার এজলাস বসছে কারাগারের পাশে

একুশ অগাস্ট গ্রেনেড হামলা মামলার বিচারের জন্য কেন্দ্রীয় কারাগারের পাশে কারারক্ষী ব্যারাক ভবনে এজলাস বসানোর সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশ অগাস্ট গ্রেনেড হামলা মামলার বিচারের জন্য কেন্দ্রীয় কারাগারের পাশে কারারক্ষী ব্যারাক ভবনে এজলাস বসানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। এতে বলা হয়, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার বিচার কার্যক্রম ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক সংলগ্ন পুরাতন কারারক্ষী ব্যারাক ভবনে পরিচালিত হবে। আওয়ামী লীগের সমাবেশে ওই গ্রেনেড হামলায় অন্তত ২৪ জন নিহত হন। আহত হন শতাধিক। এ ঘটনায় দুটি মামলা বিচারাধীন। এর মধ্যে হামলার অভিযোগে করা মামলায় চলতি বছরের ৩ জুলাই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৮২৬ ঘ.