২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরোইন রাখায় যাবজ্জীবন

হেরোইন রাখায় দায়ে চুয়াডাঙ্গায় এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 10:30 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

চুয়াডাঙ্গা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেরোইন রাখায় দায়ে চুয়াডাঙ্গায় এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আবদুর রহমান সরদার আসামির উপস্থিতিতে এ রায় দেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত আব্দুস সবুর (৪০) দর্শনার আকুন্দবাড়িয়া গ্রামের জান মোহাম্মদের ছেলে। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর গিয়াসউদ্দিন জানান, ২০০৭ সালের ২৮ মে দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে ৩৯০ গ্রাম হেরোইনসহ সবুর সীমান্ত রক্ষী বাহিনীর কাছে ধরা পড়েন। পরদিন তার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা হয়। ২০০৮ সালের ২২ এপ্রিল আদালতে সবুরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় আট জনের সাক্ষ্য নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/আরএ/১৬২৭ ঘ.