২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর মেরুল বাড্ডা থেকে তিনটি বিদেশি রিভলবারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 09:57 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মেরুল বাড্ডা থেকে তিনটি বিদেশি রিভলবারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার প্রথম প্রহরে মেরুল বাড্ডার ১৭ নম্বর রোডের একটি বাসা থেকে তিনটি রিভলবারসহ তসলিম উদ্দিন তাজকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, গত ১০ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানা এলাকায় কামরুজ্জামান মিঠুকে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সুমন শিকদারের স্বীকারোক্তি অনুযায়ী বাড্ডায় অভিযান চালায় পুলিশ। তাজ নিজেকে বাংলাদেশ টেলিভিশনের একজন সাংবাদিক ও নাট্যকার হিসেবে পরিচয় দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তাজের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৫৫৪ ঘ.