২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ১৪৪ ধারা জারি

একই সময়ে একই স্থানে সভা ডাকায় জামালপুর সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 09:02 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

জামালপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে একই স্থানে সভা ডাকায় জামালপুর সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার সদর উপজেলার ছোনটিয়া এলাকায় দুপুর ৩টায় সমাবেশ ডাকে দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগ এবং ইউনিয়ন যুবদল। এজন্য যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সেখানে এ নিষেধাজ্ঞা বজায় থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর। ছেনাটিয়া কাচারী মাঠে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪৫৯ ঘ.