২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রলার ডুবে দুই জনের মৃত্যু, নিখোঁজ ২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কংস নদীতে ট্রলার ডুবে শিশুসহ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে দুই জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 06:56 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

সুনামগঞ্জ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কংস নদীতে ট্রলার ডুবে শিশুসহ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে দুই জন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বংশীকুন্ডা এলাকায় কংস নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জাহের বানু (৭০) ও তার নাতনি ইমা আক্তার (৬)। তাদের বাড়ি ধর্মপাশা উপজেলার প্রতাপপুর গ্রামে। ধর্মপাশা থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, জামালগঞ্জ থেকে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ধর্মপাশায় যাওয়ার পথে কংস নদীতে ডুবে যায়। এসময় অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও চার জন নিখোঁজ হয়। পরে স্থানীয়রা দুই জনের লাশ উদ্ধার করে। নিখোঁজ দুই জনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১২৫৩ ঘ.