২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

যাত্রীবেশী ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাঙামাটিতে এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 06:45 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

রাঙামাটি, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রীবেশী ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাঙামাটিতে এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরতলীর বেতার কেন্দ্র এলাকায় এ হামলায় নিহত অটোরিকশা চালকের নাম ফটিক মিয়া। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি সাইফুল আলম চৌধুরী জানান, সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন যুবক রাঙামাটি শহর থেকে মানিকছড়ি উপজেলা যাওয়ার কথা বলে ফটিক মিয়ার সিএনজি ভাড়া নেয়। শহরের অদূরে রাঙামাটি বেতার কেন্দ্র এলাকায় পৌঁছলে যাত্রীবেশী ছিনতাইকারীরা অটোরিকশা থামিয়ে চালককে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে বেতার কেন্দ্রের পুলিশ গিয়ে তাকে রাঙামাটি হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৭ ঘ.