২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পাঁচমণ ইলিশ মাছ আটক

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে পাঁচমণ ইলিশ মাছ আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 01:23 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ভোলা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে পাঁচমণ ইলিশ মাছ আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ৭৫ হাজার মিটার কারেন্ট জাল, দুই লাখ পাঁচ হাজার মিটার সুতার জাল এবং ১০টি বেড় জালও আটক করা হয়। মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। ভোলা কোস্টগার্ডের (দক্ষিণ জোন) পেটি অফিসার মো. মাহাফুজ জানান, কোস্টগার্ডের চারটি টিম মেঘনা ও তেঁতুলিয়া নদীর হুজুরের খাল, ভোলার খাল, রামদাসপুর, ভেলুমিয়া, ভেদুরিয়া, হাজিপুর, চর পাওয়ার, সাদ্দামের চর, পাতা ভেদুরিয়া, তরমুজের খেও পয়েন্টে অভিযানে অংশ নেয়। আটক জাল পরে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান। ইলিশের প্রজনন মৌসুমে ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা ও বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯১৮ ঘ.