২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরক প্রতিরোধক ব্যবস্থা না থাকায় জরিমানা

অগ্নিনিরোধক ও বিস্ফোরক প্রতিরোধক ব্যবস্থা না থাকায় নগরীতে তিনটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 08:39 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

বরিশাল, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্নিনিরোধক ও বিস্ফোরক প্রতিরোধক ব্যবস্থা না থাকায় নগরীতে তিনটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমিলা শবনম এ জরিমানা আদায় করেন। প্রতিষ্ঠানগুলো হলো নগরীর চকবাজারের কাজী ব্রাদার্স, মৌসুমী এন্টারপ্রাইজ ও কালাম খান ট্রেডার্স। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে দমকল বাহিনী ও র‌্যাবের একটি দল। আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ বলেন, প্রতিষ্ঠান তিনটি গ্যাসের সিলিন্ডার বিক্রি করে। কিন্তু সেজন্য তারা বিস্ফোরক প্রতিরোধক ও অগ্নিনিরোধক ব্যবস্থা রাখেনি। জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৩৪ ঘ.