২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক লাখ রুপিসহ নারী আটক

জয়পুরহাট শহর থেকে এক লাখ ভারতীয় রুপিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 05:08 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

জয়পুরহাট, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট শহর থেকে এক লাখ ভারতীয় রুপিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের প্রধান সড়কের সার্কিট হাউজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার জামেনা বেগম (৪০) সুনামগঞ্জ জেলার সদর উপজেলার চরারপার গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী। তিনি মাদক কেনা-বেচায় জড়িত বলে পুলিশের দাবি। জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে জয়পুরহাটের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বাংলাদেশে নিয়ে এসে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলো জামেনা। "ফেনসিডিল কিনতে ১০০টি ভারতীয় ১ হাজার রুপির নোট নিয়ে তার ভারতে যাওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।" বুধবার সকালে জামেনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোজাম্মেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১১০০ ঘ.