২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় নৌমন্ত্রীর বাস

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন সার্বিক পরিবহনের একটি বাস মাদারীপুরে দুর্ঘটনায় পড়ে এক যাত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 04:35 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

মাদারীপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন সার্বিক পরিবহনের একটি বাস মাদারীপুরে দুর্ঘটনায় পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার প্রথম প্রহরে রাজৈর উপজেলার টেকেরহাটের ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ দুর্ঘটনায় আহত হয়েছে এক সাংবাদিকসহ ২০ জন। নিহত আনোয়ার হোসেন (৫৫) মাদারীপুর শহরের বাসিন্দা। আহতদের মধ্যে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাদারীপুর প্রতিনিধি বেলাল রিজভীও রয়েছেন। তার হাত ভেঙে গেছে। সাংবাদিক বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১টার দিকে টেকেরহাটের ছাগলছিড়া এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। আহত যাত্রী হাজিরহাওলা গ্রামের ওমর ফারুক বলেন, বাসটির ছাদে অতিরিক্ত মালবোঝাই ছিলো। সড়কের পাশের কাঁচামাটিতে নেমে যাওয়ার পর আবার যখন উঁচু রাস্তায় ওঠার সময় এটি খাদে পড়ে যায়। রাজৈর থানার ওসি নওশের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসচালক পলাতক বলে জানান তিনি। আহতদের মাদারীপুর সদর হাসপাতাল ও রাজৈর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১২৪৫ ঘ.