২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। তবে নবজাতক বেঁচে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 06:37 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

কুড়িগ্রাম, অক্টোবর ১১ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম) – কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। তবে নবজাতক বেঁচে আছে। মঙ্গলবার সকালে 'মাহবুব ক্লিনিকে' প্রাণ হারান উপজেলার সাধুর মোড় এলাকার বাসিন্দা সোনাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নূরজাহান বেগম। চিকিৎসকের অবহেলায় নূরজাহানের মৃত্যু হয়েছে বলে তার স্বজনরা দাবি করেন। অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসক হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, নূরজাহানকে গুরুতর অবস্থায় ক্লিনিকে আনায় কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অস্ত্রোপচার করা হয়েছিল। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। নূরজাহানের সন্তানটি বেঁচে আছে বলে জানান এই চিকিৎক। ক্লিনিকের পরিচালক রবিউল ইসলামের দাবি, ক্লিনিকটি প্রতিষ্ঠার পর থেকে অনেকগুলো অপারেশন করা হলেও মৃত্যুর ঘটনা এই প্রথম। চিকিৎসায় অবহেলার কথা অস্বীকার করেন তিনি। বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০২৯ ঘ.