২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনাদোষে ১৬ মাস কারাভোগ

বিনাদোষে ১৬ মাস কারাভোগ করেছেন মাদারীপুর সদরের হাজেরহাওলা গ্রামের হারুন হাওলাদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 05:53 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

মাদারীপুর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনাদোষে ১৬ মাস কারাভোগ করেছেন মাদারীপুর সদরের হাজেরহাওলা গ্রামের হারুন হাওলাদার। মঙ্গলবার সন্ধ্যায় জেলা কারাগার থেকে হারুন মুক্তি পান। তবে হারুনকে কী কারণে পুলিশ গ্রেপ্তার করেছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। আদালতের নথি থেকে জানা যায়, একটি ডাকাতি মামলায় হাজিরহাওলা গ্রামের হাকিমউদ্দিন হাওলাদারের ছেলে ফারুক হাওলাদারের ১০ বছর সশ্রম কারাদ- হয় ২০০৭ সালে। রায় ঘোষণার পর থেকেই ফারুক পলাতক রয়েছে। এদিকে ফারুকের গ্রেপ্তারি পরোয়ানায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস দ-িত ফারুকের বদলে তার সৎভাই হারুন হাওলাদারকে গ্রেপ্তার করে নিয়ে যান। ২০১০ সালের ১১ জুন তাকে গ্রেপ্তার দেখিয়ে ১২ জুন মাদারীপুর কারাগারে কয়েদী হিসেবে পাঠানো হয়। মাদারীপুর জজ আদালতের আইনজীবী খলিলুর রহমান জানান, গত বছরের ১৯ অগাস্ট বিষয়টি আদালতকে জানানো হয়। এ বছরের গত ১০ এপ্রিল কারা তত্ত্ববধায়কের মাধ্যমে পুলিশ সুপার বরবার আবেদন করা হলে তদন্তে প্রমাণিত হয় যে, কারাবন্দি হারুন হাওলাদার নির্দোষ। মাদারীপুর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সুজিত চ্যাটার্জী বাপ্পী জানান, এক ভাইয়ের পরিবর্তে অন্য ভাইয়ের কারাভোগের জন্য দায়ী পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার বিষয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৯ ঘ.