২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে জিআরপি ফাঁড়ি সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায় সাংবাদিকদের জানান, ১৩ দশমিক ৮৮ কাঠা জমি জেলা মিনিবাস মালিক সমিতি মার্কেট নির্মাণের জন্য স¤প্রতি দখলে নেয়। এ উদ্দেশ্যে গত ১৮ সেপ্টেম্বর ওই সমিতি জিআরপি ফাঁড়ি সংলগ্ন ওই জমিতে মার্কেট নির্মাণের উদ্দেশ্যে বাঁশের খুঁটি দেয়। এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন মিনিবাস মালিক সমিতিকে ওই জমি থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ পাঠায় বলে জানান কিরণ চন্দ্র রায়। বাস মালিক সমিতির সভাপতি এ কে এম লুৎফর রহমান ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার সময় দেওয়া হয়নি।' উচ্ছেদ অভিযানের সময় রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত পাল ও বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০৫২ ঘ.