জয়পুরহাট, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের তিলকপুর রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে তিন রুটে রেল চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিলো।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রেলস্টেশনে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায় বলে জানান স্টেশন মাস্টার আব্দুল হামিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এসময় সান্তাহার, আক্কেলপুর ও জয়পুরহাট স্টেশনে চারটি ট্রেন দুই ঘণ্টা আটকে থাকে।
হামিদ জানান,বেলা সাড়ে ১১টার দিকে সান্তাহার থেকে একটি ট্রেন ঘটনাস্থলে এসে বিকল হয়ে যাওয়া ট্রেনটি টেনে নিয়ে যায়। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪০৭ ঘ.
bdnews24