২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদিত মূলধন বাড়াবে স্ট্যান্ডার্ড ব্যাংক ও কে অ্যান্ড কিউ

অনুমোদিত মূলধন বাড়াবে পুঁজিবাজারে তালিকাভূক্ত দুটি কোম্পানি। এ দুটি কোম্পানি হলো ব্যাংকিক খাতের স্টান্ডার্ড ব্যাংক ও প্রকৌশল খাতের কে অ্যান্ড কিউ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 07:31 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুমোদিত মূলধন বাড়াবে পুঁজিবাজারে তালিকাভূক্ত দুটি কোম্পানি। এ দুটি কোম্পানি হলো ব্যাংকিক খাতের স্টান্ডার্ড ব্যাংক ও প্রকৌশল খাতের কে অ্যান্ড কিউ। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানি দুটি এ তথ্য জানিয়েছে। স্টান্ডার্ড ব্যাংক জানিয়েছে, পরিচালনা পর্ষদ কোম্পানিটির বর্তমানের ৮৮০ কোটি টাকার অনুমোদিত মূলধণ বাড়িয়ে ১৫০০ কোটি টাকা করবে। প্রকৌশল খাতের কে অ্যান্ড কিউ জানিয়েছে, কোম্পানিটি তাদের বর্তমানে অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করবে। তবে নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারহোল্ডারদের অনুমোদনের পরই অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাব কার্যকর হবে। ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত স্টান্ডার্ড ব্যাংকের পরিশোধিত মূলধন ৪০৬ কোটি ১০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৬ লাখ ১৩ হাজার ২০৩টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৪১ দশমিক ৬৭ শতাংশ, ইন্সটিটিউটের কাছে আছে ২১ দশমিক ৫ শতাংশ ও বাকি ৩৬ দশমিক ৮৩ শতাংশ রয়েছে পাবলিকের কাছে। 'এ' ক্যাটাগরির তালিকাভূক্ত কোম্পানিটির বাজার মূলধনের পরিমান ১ হাজার ১৮৩ কোটি ৮৭ লাখ টাকা। ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত কে অ্যান্ড কিউ-এর পরিশোধিত মূলধনের পরিমান ৪ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের পরিমাণ ৪ লাখ ৯০ হাজার ২৫৩টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৫ দশমিক ২২ শতাংশ, ইন্সটিটিউটের কাছে ২৩ দশমিক ৮ শতাংশ ও বাকি ৭০ দশমিক ৯৮ শতাংশ রয়েছে পাবলিকের কাছে। 'বি' ক্যাটাগরির তালিকাভূক্ত কোম্পানিটির বাজার মূলধনের পরিমান ২০ কোটি ১১ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/ ১৩২৪ ঘ.