ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাইপ লাইন স্থানান্তরের কারণে ঢাকা মহানগরীতে মঙ্গলবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত গ্যাস সরবরাহে বিঘœ ঘটতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যাণ্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আজিজ খান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিরপুর-এয়ারপোর্ট রোডে ফ্লাইওভার ও বনানী রেলক্রসিংয়ে ওভার পাস নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্ট অংশে মঙ্গলবার গ্যাসের পাইপ লাইন স্থানান্তরের কাজ চলবে।
"এ কারণে মিরপুর, মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন স্থানে দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত ১১ ঘন্টা গ্যাস সরবরাহে বিঘœ হতে পারে।"
তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঢাকা মহানগরীসহ গাজীপুর, ময়মনসিংহ ও নারায়নগঞ্জেও গ্যাস সরবরাহ করে থাকে।
'সাময়িক' এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিতাসের এমডি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/২২১৩ ঘ.
bdnews24