চুয়াডাঙ্গা, অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্রাক চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
সোমবার দুপুরে হাসাদহ বাজারে এ দুর্ঘটনায় নিহত শারমিন আক্তার রনি (১১) হাসাদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে হাসাদহ ভুষিপাড়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
জীবননগর থানার ওসি জিজি বিশ্বাস জানান, স্কুল থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিল শারমিন। ওই সময় জীবননগর থেকে কালিগঞ্জগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। গাড়ির চালক ও সহকারী পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/ডিডি/১৮১২ ঘ.
bdnews24