২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু

গোপালগঞ্জে সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আহত এক স্কুল ছাত্রী চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 09:33 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

গোপালগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আহত এক স্কুল ছাত্রী চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছে। রোববার সদর উপজেলার সোনাকুড় নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত হামিদা খানম (১০) শহীদ মাহাবুব স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিলেন। সে চরসোনাকুড় গ্রামের আলী আকবরের মেয়ে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, রোববার সকালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সদর উপজেলার সোনাকুড় নামক স্থানে দ্রুতগামী একটি ইজিবাইক হামিদাকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে সে মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিথি/আরএ/১৫১৪ ঘ.