চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিমান বাহিনীর নিজস্ব রানওয়েতে প্রশিক্ষণের সময় একটি যুদ্ধবিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় বিমানটি অবতরণ করছিলো।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমান বন্দর সংলগ্ন বিমান বাহিনীর নিজস্ব রানওয়েতে এ ঘটনা ঘটনা বলে নগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার এসি সৈয়দ মেজবাহউদ্দিন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এ সময় বিমানে থাকা ফ্লাইট লেফটেন্যান্ট মুনতাসির বিমান থেকে নিরাপদে বের হয়ে আসেন।
চট্টগ্রাম দমকল বাহিনীর উপসহকারী পরিচালক জসিমউদ্দিন জানান, তারা পৌঁছানোর আগেই বিমান বাহিনী নিজস্ব উদ্যোগে আগুন নেভায়।
বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আবুল কাশেম জানান, বিমান বাহিনীর নিজস্ব রানওয়েতে এ ঘটনা ঘটায় সাধারণ বিমান চলাচলে কোনো বিঘœ ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/আরএ/১৩৫৩ ঘ.
bdnews24